ববিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ববিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

ববিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

ববিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা এবং কয়েকটি বাম ছাত্র সংগঠন৷ বুধবার সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

 

এ সময় রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাস্তা-ঘাটে নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে৷ অথচ এর কোনো বিচার হয় না৷ হামলাকারীদের পিছনে একটা মাফিয়া শক্তি আছে। যার কারণে, এর বিচার পাওয়া যায় না৷’

 

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, ‘যখন শিক্ষার্থীদের ওপর হামলা হয়, তখন পুলিশ আঙুল চোষে৷ শিক্ষার্থীরা রাষ্ট্রের মূল চালিকা শক্তি৷ তাই পুলিশি কায়দায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে৷ কিন্তু এর কোনো বিচার হয় না৷ বিচারহীনতার সংস্কৃতি এসব হামলা-মামলার জন্য দায়ী৷’

 

 

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রনজু বলেন, ‘বরিশালের শিক্ষার্থীদের ওপর হামলা চলাকালে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি৷ কারণ, বর্তমান রাষ্ট্রব্যবস্থা এরূপ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী৷’ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেন শিক্ষার্থীরা ৷

 

 

পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন৷

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD