সংবাদ শিরোনাম:

বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:56:34 pm, Sunday, 8 August 2021
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার ক্ষেত্রে যিনি অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। দেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ ফজিলাতুন্নেছা। ঘর-সংসার, রাজনীতি সবই এক হাতে সামলেছেন তিনি। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। তাই সময় এসেছে বঙ্গমাতার আদর্শ তরুন প্রজন্মমের মাঝে ছড়িয়ে দেয়ার।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার (৮ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ওয়েবিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আয়োজনে বিকেলে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ববির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান।

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন ববি শিক্ষক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোঃ আরিফ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ববির আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নূর-ই-নিশাত।

ওয়েবিনারে যুক্ত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রমুখ।

অনুষ্ঠানের শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “বঙ্গমাতার জীবন ও কর্ম” শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয়। এতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান লাভ করেন ববির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোসাঃ রিমা আক্তার এবং পদার্থ বিজ্ঞান শিক্ষার্থী মোঃ আবুল ফাতাহ্।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, টিএসসির পরিরচালক ড. মোঃ খোরশেদ আলম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশের সময় : 09:56:34 pm, Sunday, 8 August 2021