সংবাদ শিরোনাম:

বঙ্গবন্ধু’ চরিত্রে আরিফিন শুভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:21:56 pm, Wednesday, 4 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রটি করবেন নুসরাত ফারিয়া। সম্প্রতি ‘বঙ্গবন্ধু’-এর চরিত্র তালিকা প্রকাশ করেছে বিএফডিসি। বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এই তালিকায় মোট ৫০জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে। ‘বঙ্গবন্ধু’ নামের এই বায়োপিক পরিচালনা করছেন বলিউডের প্রবীণ চিত্রনির্মাতা শ্যাম বেনেগাল।

এর অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করছেন- জান্নাতুল সুমাইয়া (শেখ হাসিনার বড় ভূমিকা), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল ইসলাম সাচ্চু (এ কে ফজলুল হক), নুসরাত ইমরোজ তিশা (ফজিলাতুন্নেসা), রাইসুল ইসলাম আসাদ (আব্দুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ- দাদা), ফেরদৌস আহমেদ (তাজউদ্দীন আহমেদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমদে (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

তালিকায় বাংলাদেশের শিল্পীরা সংখ্যায় অনেক বেশি হলেও ভারতেরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী থাকছেন। জানা গেছে, ছবিটির জমকালো মহরত হতে যাচ্ছে মুজিববর্ষের প্রথম দিনেই (১৭ মার্চ)। বাংলা ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বঙ্গবন্ধু’ চরিত্রে আরিফিন শুভ

প্রকাশের সময় : 06:21:56 pm, Wednesday, 4 March 2020