বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখছি, সিনেমায় অভিনয়ের প্রশ্নই ওঠেনা:শেখ সেলিম Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখছি, সিনেমায় অভিনয়ের প্রশ্নই ওঠেনা:শেখ সেলিম

বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখছি, সিনেমায় অভিনয়ের প্রশ্নই ওঠেনা:শেখ সেলিম

বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখছি, সিনেমায় অভিনয়ের প্রশ্নই ওঠেনা:শেখ সেলিম




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রবীণ পার্লামেন্টারিয়ান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সিনেমায় অভিনয় করার প্রশ্নই ওঠেনা, আমি বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস নির্ভর বই লিখছি।

 

 

কিছু অনলাইন গণমাধ্যমে খবর আসে তিনি ইতিহাস নির্ভর সিনেমার স্ক্রিপ্ট লিখছেন ও অভিনয় করবেন। এ নিয়ে  যোগাযোগ করলে তিনি বলেন, সিনেমায় অভিনয় করার অসত্য আজগুবি সংবাদ হাস্যকর।

 

 

শেখ ফজলুল করিম সেলিম জানান, ভারতের স্বাধীনতা নিয়ে লেখা একটি বই প্রকাশিত হয়েছে। এর আগে সংসদজীবন নিয়ে বইটিও প্রকাশিত হয়। গত কয়েকমাস ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্রের হাতে নিহত হওয়া এবং সেই সময়ের ঘটনাবলী, বিভিন্ন দায়িত্বশীলদের ষড়যন্ত্র ও ভূমিকা থেকে যা দেখেছি তাই বইটিতে স্থান পাচ্ছে। তিনি জানান, চমকপ্রদ তথ্যবহুল বইটি আগামী ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে।

 

 

প্রসঙ্গত, শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির ছোট ভাই। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। গোপালগঞ্জ-২ আসন থেকে আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD