প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীর গালে ব্লেড দিয়ে জখম, গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীর গালে ব্লেড দিয়ে জখম, গ্রেফতার

প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীর গালে ব্লেড দিয়ে জখম, গ্রেফতার




পিরোজপুর প্রতি‌নি‌ধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুল ছাত্রীর দুই গালে ব্লেড দিয়ে আঘাত ক‌রে জখমের পলাতক আসামী সাব্বির হাওলাদার (২২) কে গ্রেপ্তার করেছে পলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ ও র‌্যাব-৭ চট্টগ্রাম পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ ক‌রে। সাব্বির উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে।

উল্লেখ্য, উপজেলার ঠুঁটাখালী গ্রামের সৌদি প্রবাসীর মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে সাব্বির দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে ঐ ছাত্রী রা‌জি না হওয়ায় গত ২৬ নভেম্বর রবিবার বার্ষিক পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরার পথে সাব্বির ও তার সহযোগী ঐ ছাত্রীর পথরোধ করে। এক পর্যায় কথার ছলে বখাটে সাব্বির হাতে থাকা ব্লেড দিয়ে ছাত্রীটির দুই গালে আঘাত ক‌রে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়।

পরে সহপাঠি ও স্থানীয়রা ঐ ছত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনায় ঐ রাতেই আহত ছাত্রীর মা বাদী হয়ে সাব্বিরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সাব্বির আত্মগোপনে ছিল।

মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, সাব্বিরকে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD