সংবাদ শিরোনাম:

প্রেমিকে বিরুদ্ধে ঢাকায় অপহরন মামলা গলাচিপায় প্রেমিক-প্রেমিকা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:31:34 pm, Wednesday, 26 December 2018
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা:
প্রেমের টানে ঢাকা থেকে পালিয়ে আসা প্রেমিকা সাদিয়া আদনিনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। এসময় প্রেমিক শুভকেও আটক করা হয়। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া স্পীডবোট ঘাটে মঙ্গলবার শেষ বেলায়। প্রেমিক শুভ (২২)এর নামে ঢাকা ওয়ারি থানায় অপহরন মামলা করা হয়েছে। বুধবার সকালে গলাচিপা থানা পুলিশ ওয়ারি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে প্রেমিক শুভ ও প্রেমিকা সাদিয়া আদনিনকে।

পুলিশ ও অভিভাবক সূত্রে জানা গেছে, ঢাকার ওয়ারি এলাকার নবী বিধানের মেয়ে সাদিয়া আদনিন (১৪) মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনির ছাত্রী। ছাত্রী সাদিয়া আদনিন বাসা থেকে সোমবার সকালে স্কুলের কথা বলে বের হলে বিকাল বেলা বাসায় না ফিরলে অভিভাবকরা খোঁজাখুজি করতে থাকে।

জানা গেছে, সাদিয়া আদনিনের নানা বাড়ী রাঙ্গাবালীর ছোট বাইশদিয়া গ্রামে আর ছেলে শুভর বাড়ী রাঙ্গবালীর খালগোড়া বাজার সহিদুল ইসলামের ছেলে। সে পটুয়াখালী করিম মৃধা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্সের প্রথম বর্ষের ছাত্র।

কোন এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সুবাদে প্রেমের টানে সাদিয়া আদনিন ঢাকা থেকে শুভর কাছে চলে আসে। সাদিয়া আদনিন জানায়, শুভর কোন দোষ না, শুভ বারবার নিষেধ করা সত্বেও তার কাছে ছুটে যাই।

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমিক-প্রেমিকাকে কে আটক করা হয়েছে। শুভর বিরুদ্ধে ঢাকায় অপহরন মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রেমিকে বিরুদ্ধে ঢাকায় অপহরন মামলা গলাচিপায় প্রেমিক-প্রেমিকা আটক

প্রকাশের সময় : 09:31:34 pm, Wednesday, 26 December 2018