বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

প্রেমিকের কাছে বয়স লুকানোয় জরিমানা গুনতে হলো তরুণীকে !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:45:29 pm, Saturday, 9 December 2023
  • 2 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বয়স নিয়ে কথা বলতে একেবারেই পছন্দ করেন না বেশির ভাগ নারী। প্রকৃত বয়স আড়ালেই রাখতে চান অনেকে। কিন্তু প্রেমিকের কাছ থেকে নিজের বয়স লুকোতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়লেন এক তরুণী। চীনের বাসিন্দা ওই তরুণী এখন জেলে।

সূত্রের খবর, প্রেমিকের থেকে ওই তরুণী ১৭ বছরের বড়। কিন্তু সে কথা প্রেমিকের থেকে লুকিয়ে রেখেছিলেন তিনি। কিছু দিন আগেই জাপানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন দুজনে। কিন্তু পাশাপাশি চিন্তায় পড়ে যান তরুণী। পাসপোর্টে তার আসল বয়স লেখা। সেটা প্রেমিকের চোখে পড়লেই তো তিনি ধরা পড়ে যাবেন। সেই সময় তার মাথায় আসে দ্বিতীয় পাসপোর্ট বানানোর কথা।

আসল পাসপোর্টে তার জন্মের সাল ছিল ১৯৮৪। ওটাই সঠিক তথ্য। কিন্তু প্রেমিককে তা জানতে দেওয়া যাবে না। তাই ৬৫০০ ইউয়ান খরচ করে (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ টাকা) একটা ভুয়া পাসপোর্ট বানান। নতুন পাসপোর্টে তার জন্মসাল বদলে গিয়ে হয় ১৯৯৬।

ভুয়া পাসপোর্ট সঙ্গে নিয়েই দুজন মিলে জাপান যাচ্ছিলেন। কিন্তু ওই তরুণী বুঝতে পারেননি তার জন্য বিপদ অপেক্ষা করছে। চেক ইনের সময় বিমানবন্দরে জাল পাসপোর্ট দেখাতেই ধরা পড়ে যান তিনি। শুল্ক দপপ্তরের কর্মীরা জাল পাসপোর্ট বানানোর অপরাধে ওই তরুণীকে গ্রেপ্তার করেন। ৩০০০ ইউয়ান অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৪৬ হাজার টাকা জরিমানাও হয়। সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

প্রেমিকের কাছে বয়স লুকানোয় জরিমানা গুনতে হলো তরুণীকে !

প্রকাশের সময় : 09:45:29 pm, Saturday, 9 December 2023