প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে এমপি শম্ভুর ১০ কোটি টাকার মানহানির মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে এমপি শম্ভুর ১০ কোটি টাকার মানহানির মামলা

প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে এমপি শম্ভুর ১০ কোটি টাকার মানহানির মামলা




অনলাইন ডেস্ক:  সংবাদ প্রকাশের জেরে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় বরগুনার যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন এমপি শম্ভু। এ সময় আদালতের বিচারক মাসুম বিল্লাহ মামলাটি গ্রহণ করে বিবাদীর প্রতি সমন জারির নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রথম আলো পত্রিকায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর প্রতিবেদক মহিউদ্দিন এবং বরগুনা প্রতিবেদক মো. রফিকের যোগসাজশে প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিয়ার রহমান ‘টাকা ছাড়া নড়ে না শম্ভু’ শিরোনামে বাদীর ছবি বিকৃত করে একটি সংবাদ প্রকাশ করেন। প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন শম্ভু। সেই সঙ্গে ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ায় জনসম্মুখে, পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, দলীয় নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি হেয় হয়েছেন বলেও দাবি করেন। তাই মানহানির অভিযোগ এনে বরগুনার আদালতে তিনি ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন।এ বিষয়ে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে আমি মামলা দায়ের করেছি।

বাদী পক্ষের আইনজীবী জগদীশ চন্দ্র শীল বলেন, আমার মক্কেল অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিজে আদালতে উপস্থিত হয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলাটি দায়ের করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে বিবাদীর প্রতি সমন জারির নির্দেশ দেন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সমন ফেরতের নির্দেশনা দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD