বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

প্রতিবন্ধীদের জন্য মোশাররফ করিমের ‘আস্থা’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:32:20 am, Thursday, 9 August 2018
  • 26 সংবাদটি দেখা হয়েছে

বহু নাটকে নানা বৈচিত্রময় চরিত্রে অভিনয় করেছেন নাট্য জগতের সবচেয়ে বড় তারকা মোশাররফ করিম। সেই ধারাবাহিকতায় এবার তিনি টিভির পর্দায় হাজির হচ্ছেন একজন প্রতিবন্ধী শিশুর বাবার চরিত্রে। নাটকটির নাম ‘আস্থা’। এটি নির্মাণ করা হচ্ছে মোশাররফ করিমের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এম প্রোডাকন থেকে। যেটি রচনা ও পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া।বুধবার রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির শুটিং শুরু করেছেন অভিনেতা মোশাররফ করিম। প্রতিবন্ধীদের সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের জীবনের গল্পটা একটু অন্যরকম। নানা প্রতিবদ্ধকতার মধ্য দিয়ে তাদের এগিয়ে যেতে হয়। ভালোবাসা ও সহযোগিতা পেলে তারাও অনেক কিছু করতে পারে।’নাটকটি সম্পর্কে তিনি বলেন, ‘টিভি চ্যানেলগুলোর ঈদ আয়োজনে সাধারণত কমেডি নির্ভর ও প্রেম-ভালোবাসার নাটক বেশি দেখা যায়।

কিন্তু এর বাইরেও ভিন্ন ধরণের গল্পের নাটকও হতে পারে। আমি তেমনই একটি গল্প নিয়ে হাজির হতে চেয়েছি। এই নাটকটিতে দর্শকমনে এক অন্যরকম অনুভূতি তৈরি হবে।’অন্যদিকে নির্মাতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘প্রতিবন্ধীদের পাশ দাঁড়ানো, তাদের সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব।

এমন সুন্দর একটি গল্প নাটক নির্মাণ করতে পেরে অনেক ভালো লাগছে। একজন মানুষও যদি আমাদের নাটকটি দেখে সচেতন হন, আমাদের পরিশ্রম সার্থক হবে।’‘আস্থা’ নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন তার স্ত্রী জুঁই। প্রতিবন্ধী শিশুর চরিত্রে অভিনয় করছেন পৌষাল। ঈদের অনুষ্ঠানমালায় নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা বলে নির্মাতা জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন। তবে কোন টিভিতে দেখানো হবে সেটা স্পষ্ট করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

প্রতিবন্ধীদের জন্য মোশাররফ করিমের ‘আস্থা’

প্রকাশের সময় : 01:32:20 am, Thursday, 9 August 2018