প্রতারক প্রেমিক মাসুদ রেজাকে ধাওয়া করে পুলিশে দিলো প্রেমিকা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রতারক প্রেমিক মাসুদ রেজাকে ধাওয়া করে পুলিশে দিলো প্রেমিকা

প্রতারক প্রেমিক মাসুদ রেজাকে ধাওয়া করে পুলিশে দিলো প্রেমিকা




নিজস্ব প্রতিবেদক: প্রতারক প্রেমিককে ধাওয়া করে পুলিশের হাতে তুলে দিয়েছে প্রতারিত প্রেমিকা। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা পার্ক থেকে ক্লাব রোডে প্রকাশ্যে প্রতারক প্রেমিককে ধাওয়া করে মেয়েটি। পরে স্থানীয়দের সহযোগিতায় কোতয়ালী মডেল থানা পুলিশ ছেলে মেয়ে উভয়কেই থানা হেফাজতে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, ‘বাকেরগঞ্জের বাসিন্দা কবির হোসেন এর ছেলে মাসুদ রেজা’র সাথে নার্গিস নামের তরুনীর প্রেমের সম্পর্ক ছিলো। মাসুদ রেজা ওই তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার নগদ অর্থ হাতিয়ে নেয়া সহ বিভিন্নভাবে প্রতারনা করে। মাস কয়েক পূর্বে মাসুদ রেজা অন্য এক মেয়েকে বিয়ে করে। এজন্য তার সাবেক প্রেমিকা তরুনীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

মঙ্গলবার মাসুদ রেজা নগরীর মুক্তিযোদ্ধা পার্কে বন্ধুদের সাথে ঘোরতে আসেন। সেখানে এসে তাকে খুঁজে বের করে প্রতারিত প্রেমিকা নার্গিস। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সে প্রতারক মাসুদকে বিয়ের চাপ দেয়। তখন সে মুক্তিযোদ্ধা পার্ক থেকে দৌড়ে পালাবার চেষ্টা করে। কিছু বিছু ছাড়েনি তরুনী। মুক্তিযোদ্ধা পার্ক থেকে ওই প্রতারক প্রেমিকের পেছনে দৌড়তে থাকেন এবং প্রতারক বলে ডাক-চিৎকার করেন। এসময় স্থানীয়রা নগরীর ক্লাব রোডে বরিশাল ক্লাবের সামনে এসে মাসুদ রেজাকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

এবিষয়ে জানতে মাসুদ রেজাকে আটক করা কোতয়ালী থানার এসআই তানজিল এর সাথে যোগাযোগ করা হলেও তিনি রহস্যজনক করনে এ বিষয়ে কোন তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন। বিষয়টি তিনি গোপনীয় বলে দাবী করে এড়িয়ে যান। অবশ্য অভিযোগ উঠেছে তরুনীর অভিযোগের বিষয়টি এগিয়ে গিয়ে প্রতারকের পক্ষ নিয়ে তাকে ছেড়ে দেয়ার জন্য এসআই তানজিল তৎপরতা চালিয়েছেন অভিযোগ উঠেছে। এ বিষয়ে বক্তব্য জানতে মডেল থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি তাকে থানায় গিয়েও পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD