বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

প্রকাশ্যে ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক খুন,বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:00:03 pm, Monday, 29 June 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে মাইক্রোবাস চালককে খুন করেছেন এক ব্যক্তি। রবিবার (২৮ জুন) দিন-দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক রিপন হোসেন (৩০) বাঘারপাড়ার মহিরন গ্রামের প্রশিকার মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত বরকত উল্লাহ খান (২৮) নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক বরকত যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে বরকত উল্লাহ ও তার স্ত্রী পিংকি খাতুন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এ সময় পিংকিকে নিয়ে বাজে মন্তব্য করেন মাইক্রোবাস চালক রিপন। বিষয়টি নিয়ে বরকত উল্লাহর সঙ্গে কথাকাটাকাটি হয় রিপনের। একপর্যায়ে রিপনকে ছুরিকাঘাত করেন বরকত। তাকে ঠেকাতে এসে আহত হন স্থানীয় ওষুধ ব্যবসায়ী হিরু আহমেদ। পরে স্থানীয় লোকজন রিপন ও হিরুকে উদ্ধার করে হাসপাতালে নিলে রিপনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হিরুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন বরকতকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজন তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বাঘারপাড়া বাজারে মিছিলও করে স্থানীয় জনতা।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, স্ত্রীকে উত্ত্যক্ত করার সূত্র ধরে ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত বরকত উল্লাহ খানকে আটক করা হয়েছে। তার স্ত্রীও পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ্যে ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক খুন,বিক্ষোভ

প্রকাশের সময় : 01:00:03 pm, Monday, 29 June 2020