সংবাদ শিরোনাম:

পোড়ামন টু ছবির গানে লিখন- নাদিয়ার নাচ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:36:51 am, Thursday, 9 August 2018
  • 101 সংবাদটি দেখা হয়েছে

মূলত নৃত্যশিল্পী নাদিয়া। এখন নাটকে অভিনয় নিয়েই ব্যস্ততা তার।তবে নাচই তার প্রশান্তির জায়গা বলে জানান তিনি। তাই উৎসব এবং উৎসব ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে নাচের অনুষ্ঠান নিয়ে হাজির হন নাদিয়া। অন্যদিকে নৃত্য নিয়েই সময় পার করছেন লিখন। একজন নৃত্যশিল্পী হিসেবে দেশে বিদেশে তার সুখ্যাতিও রয়েছে।এ দুই নৃত্যশিল্পী এবার নাচলেন গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত ছবি পোড়ামন টু’র ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব’ গানের সাথে।

শাহ আলম সরকারের কথা ও সুরে এবং ইমন সাহার সংগীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন ইমরান ও কণা।ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। গানটিতেও তাদের ঝলমলে পারফর্ম দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। এটিএন বাংলার ঈদ আয়োজন ‘পাঁচ রং’নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে দেখানো হবে নাদিয়া-লিখনের এ নাচ।

এ অনুষ্ঠানে নাদিয়া-লিখন জুটি ছাড়াও নৃত্য পরিবেশন করবেন সোহেল-বারিশ, বিজু-নাবিলা, রাসেল-সুমি এবং তামান্না-সুব্রত জুটি। পাঁচ জুটির পাঁচ ধরণের গান নিয়ে সাজানো হয়েছে ‘পাঁচ রং’নামের অনুষ্ঠানটি। এলিনা শাম্মীর উপস্থাপনা এবং হাসান ইমামের নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার। ঈদের দশম দিন দুপুর ২টা ২০মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে অনুষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পোড়ামন টু ছবির গানে লিখন- নাদিয়ার নাচ

প্রকাশের সময় : 01:36:51 am, Thursday, 9 August 2018