পূর্ণাঙ্গ কমিটি পেলো পিরোজপুর জেলা ছাত্রদল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পূর্ণাঙ্গ কমিটি পেলো পিরোজপুর জেলা ছাত্রদল

পূর্ণাঙ্গ কমিটি পেলো পিরোজপুর জেলা ছাত্রদল

পূর্ণাঙ্গ কমিটি পেলো পিরোজপুর জেলা ছাত্রদল




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে দীর্ঘ ১৮ বছর পর বিএনপি’র অঙ্গসংগঠন ছাত্রদলের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। এর ফলে ১৮ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেলো পিরোজপুর ছাত্রদল।

 

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ৩৪৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।

 

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে হাসান আল মামুনকে সভাপতি ও বদিউজ্জামান শেখ রুবেলকে সাধারণ সম্পাদক করে আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি দিয়েছিল সে সময়ের কেন্দ্রীয় কমিটি। এর আগে পিরোজপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ছিল ২০০৩ সালে। এর পরে ২০১১ সালে আহ্বায়ক কমিটি হলেও সে কমিটি পূর্ণাঙ্গতা পায়নি। দীর্ঘ ১৮ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে উৎফুল্ল জেলা ছাত্রদলের কর্মীরা।

 

 

এ বিষয়ে পিরোজপুরের জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল বলেন, ২০১৮ সালে কমিটি হবার পর রাজনৈতিক পরিবেশ না থাকায় পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। এখন জটিলতা কিছুটা কম থাকায় কমিটি দেওয়া হয়েছে।

 

 

পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবির বলেন, সময়মতো কমিটি হলে দলের জন্য কিছু নেতা সৃষ্টি হতো। তারপরও পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় সংগঠন গতিশীল হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD