পিরোজপুরে সুইসাইড নোট লিখে কলেজছাত্রের আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:57:05 pm, Monday, 5 April 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে সুইসাইড নোট লিখে মো. হাফিজুল ইসলাম হাওলাদার (২৫) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (৫ এপ্রিল) দুপুরে র ইন্দুরকানীতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. হাফিজুল ইসলাম হাওলাদার স্থানীয় সরকারি কলেজের ডিগ্রির ছাত্র ও শেখ ফজলুল হক মনি ব্রিজের টোল আদায়ের কাজ করতেন।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে হাফিজুলকে তার পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী ও পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণ করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তিনি গত ২ মাস আগে বিয়ে করেছেন।

এদিকে তার ঘরে পাওয়া সুইসাইড প্যাডে লিখেছেন, বিদায় পৃথিবী। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দয়া করে আমাকে মাফ করে দিয়েন। দয়া করে আমার লাশটা ময়না তদন্ত করবেন না। বাবা-মা আমার জন্য অনেক কষ্ট করেছেন বিনিময়ে কিছুই দিতে পারিনি। আমার এমন পরিণতি হবে কখনো ভাবিনি। আপনারা আমার চাওয়া কখনো অপূরণ রাখেননি। যা চাইছি দিছেন, কখনো কৈফিয়ত চাননি। এরপরও আমার এমন পরিণতি হলো কেন? বাবা-মা আমাকে মাফ করে দিয়েন। বোনরা আমার সবাই ভালো থেকো, যদি পারো আমার জন্য দোয়া করো। বড় ভাইয়া আমাদের পরিবারটাকে নিজের মতো দেখে রাইখেন আর ছুরু বড় হলে নিজের বোনের মতো বিবাহ দিয়েন। লামু সোনা পাখি, আমার জন্য অনেক কষ্ট করেছো। তোমার জন্য কিছুই করতে পারি নি। আমাকে ক্ষমা করে দিও।

তিনি তার মা-বাবর উদ্দেশে আরো লিখেন, আব্বা আমার গাড়িটা বিক্রি করে আমার কাছে পাওনা ৮১ হাজার টাকা (চার পাওনাদারের নাম ও পাওনা টাকা উল্লেখ করে) দিয়ে (পরিশোধ) দিবেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তার আত্মহত্যার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মা আমাকে জানিয়েছেন তার কাছে জ্বীনের আছর ছিলো। চিকিৎসকের পরামর্শ মতে গত জানুয়ারি মাসে তাকে বিয়ে করানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

পিরোজপুরে সুইসাইড নোট লিখে কলেজছাত্রের আত্মহত্যা

প্রকাশের সময় : 10:57:05 pm, Monday, 5 April 2021