পিটিআই বিক্ষোভে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার, ১৪৪ ধারা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিটিআই বিক্ষোভে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার, ১৪৪ ধারা

পিটিআই বিক্ষোভে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার, ১৪৪ ধারা




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষিত বিক্ষোভ ঠেকাতে স্থানীয় প্রশাসন মঙ্গলবার (২ ডিসেম্বর) ১৪৪ ধারা জারি করেছে। সকাল থেকে শহরে কোনো সভা, সমাবেশ, র‌্যালি বা বিক্ষোভ অনুমোদিত নয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, জননিরাপত্তার স্বার্থে এটি জরুরি পদক্ষেপ এবং আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। জেলখানায় সাক্ষাৎ বিষয়ে সম্পূর্ণ কর্তৃত্ব কারা প্রশাসনের হাতে রয়েছে এবং এটি রাজনৈতিক নয়। ইমরান খানের দুই ছেলের ভিসা প্রসঙ্গে জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা প্রদান করা হবে।

তিনি সতর্ক করেন, সন্ত্রাসীরা পরিচয় গোপন করতে সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ভিপিএন ব্যবহার করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির সঙ্গে কাজ করছে।

আজকের পিটিআই ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদে পুলিশসহ নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রাখা হয়েছে। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনারও ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করেছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেছেন, কেপি মুখ্যমন্ত্রী সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না। পিটিআই ইমরান খানের সাক্ষাৎ সুবিধা সীমিত হওয়ায় ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD