পাথরঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাথরঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পাথরঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় আমতলা গ্রামে স্ত্রী হামিদা (৪৫) কে হত্যার অভিযোগে স্বামী বাচ্চু মিয়া (৫৬) কে মৃত্যুদন্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ,এইচ,এম,ইসমাইল হোসেন। বুধবার সকাল ১১ টায় জনাকীর্ন আদালতে তিনি এ রায় ঘোষনা করেন।

এ সময় আসামি বাচ্চু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার বিবরনে জানা গেছে, ২০০৮ সালের ২৭ আগস্ট রাতে স্বামী বাচ্চু মিয়া স্ত্রী হামিদাকে মাথায় আঘাত করে হত্যা করে বাড়ীর খাল পাড়ে লাশ মাটি চাপা দিয়ে রাখেন। পরের দিন স্ত্রী হামিদার বাবার বাড়ী গিয়ে তিনি জানান, হামিদাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

এ সময় বাচ্চুর কথা ও আচরনে গ্রামবাসীর সন্দেহ হয়। ১৫ সেপ্টেম্বর গ্রামবাসী বাচ্চুকে আটক করে চাপ দিলে সে হত্যার সত্যতা স্বীকার করে। গ্রামবাসী ঐ দিনই বাচ্চুকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় হামিদার মা জাহানারা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জানা যায়, বাচ্চুর বিরুদ্ধে পিরোজপুর আদালতে আরো একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। মামলাটি রাস্ট্র পক্ষে পরিচালনা করেন, অতিরিক্ত পিপি আকতারুজ্জামান বাহাদুর ও আসামি পক্ষে আ্যাডঃ কমল কান্তি দাস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD