সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:44:56 am, Sunday, 1 September 2019
  • 10 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনার পাথরঘাটায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ আগস্ট) সকালে পাথরঘাটা পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠিয়েছে।

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের মৃত বাবুল খানের ছেলে মো. সজিবকে (২৩) এক বছর ও রায়হানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাকির শিকদারের ছেলে মো. শাওনকে (১৮) ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, রাতে নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া জলিলের বাড়ি সংলগ্ন ব্রিজের উপরে বসে দুইজন গাঁজা সেবন করছে। এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের তারা দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ বছরের ও একজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

প্রকাশের সময় : 12:44:56 am, Sunday, 1 September 2019