পাকিস্তানী হামলায় মৃত্যু তেইশ তালেবান যোদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাকিস্তানী হামলায় মৃত্যু তেইশ তালেবান যোদ্ধার

পাকিস্তানী হামলায় মৃত্যু তেইশ তালেবান যোদ্ধার




আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তান সেনাবাহিনী ও আফগান তালেবান বাহিনীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষে আফগানিস্তানের কমপক্ষে ২৩ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটি নিশ্চিত করেছে। সংঘর্ষটি ঘটে বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে, যেখানে বহুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।

সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে আফগান তালেবান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে পাকিস্তানি সীমান্তরক্ষীদের লক্ষ করে গুলি চালায়। পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা আক্রমণে নামে। প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। উত্তেজনা বাড়তে থাকলে পাকিস্তান সেনারা রকেট লঞ্চার, কামান ও ভারী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

পাকিস্তান সেনাবাহিনীর হামলায় আফগান তালেবানদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সূত্রের দাবি, পাকিস্তান সেনারা সাধারণ মানুষের ক্ষতি এড়াতে লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করেছে। তবে তালেবান যোদ্ধারা পরে জনবহুল এলাকায় আশ্রয় নিয়ে সেখান থেকেও পাল্টা গুলি ছোড়ে। এর পর সেই এলাকাতেও পাকিস্তান পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে।

এ পর্যন্ত কোনো বেসামরিক হতাহতের তথ্য পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে। আফগান তালেবানও এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ দুই দেশের ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD