পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় আমতলীতে ইটভাটা সিলগালা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় আমতলীতে ইটভাটা সিলগালা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় আমতলীতে ইটভাটা সিলগালা




আমতলী প্রতিনিধ॥ বরগুনার আমতলীতে মোবাইল কোর্টের নির্দেশ অমান্য করে ভাটা পরিচালনা করায় শাখারিয়ার ঢাকা ব্রিকস নামে একটি ভাটায় পানি ছিটিয়ে লক্ষাধিক কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া এবং সেকান্দারখালী গ্রামের কিএম ও উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি নামের অপর ২টি ভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থায়ীভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনভর এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী। জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা ব্রিকসে অভিযান পরিচালনা করে এর কোনো লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটাটি সিলগালা করে দেন।

ভাটাটি সিলগালা করার পরও মালিক নসা মিয়া রাতের বেলায় নতুন মেশিন বসিয়ে ভাটা পরিচালনা করার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এর সত্যতা পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তায় পানি ছিটিয়ে লক্ষাধিক ইট ধ্বংস করে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এবং ভাটার মেশিনের যন্ত্রপাতি খুলে ফেলা হয়।

এরপর একই দিন সেকান্দারখালী গ্রামের কিএম এবং উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি ভাটায় অভিযান পরিচালনা করে এর লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেয়ে ভাটা ২টি সিলগালা করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। অবৈধভাবে ভাটা ২টি গড়ে তোলায় মালিকদের ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবুবক্কর সিদ্দিকী জানান, বরগুনা জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও যে সকল অবৈধ ইটভাটা রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD