সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষক হত্যা, বাবা-ছেলে আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:00:23 pm, Thursday, 4 February 2021
  • 11 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামে এ ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম।

তিনি বলেন, নিহত মন্নান মুজাহিদ (৫৮) পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলীম মাদ্রাসার শিক্ষক ছিলেন। এ ঘটনায় জড়িত অভিযোগে একই বাড়ির কিতাব আলী ও তার ছেলে লিটনকে আটক করা হয়েছে।

ওসি শওকত আরো বলেন, সকালে মন্নান তার বাড়ির সামনে রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় ওই বিরোধীয় জমির প্রতিপক্ষ একই বাড়ির কিতাব আলী গং রাস্তা নির্মাণে বাধা দেন।

এ সময় কিতাব ও তার ছেলে লিটনসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মন্নানকে গুরুত্বর জখম করে। পরে মন্নানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। নিহতের বুকে তিনটি দায়ের কোপ রয়েছে বলে জানান ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষক হত্যা, বাবা-ছেলে আটক

প্রকাশের সময় : 09:00:23 pm, Thursday, 4 February 2021