পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ীকে জবাই করে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ীকে জবাই করে হত্যা




আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥  পটুয়াখালীর বাউফলে মো. সিদ্দিক শরীফ(৪৮) নামে বিকাশের এক এজেন্ট ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত পৌঁনে ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামে ঘটে এ ঘটনা। নিহতের পিতার নাম মো. আইজদ্দিন শরীফ। জানা গেছে, ব্যবসায়ী সিদ্দিক শরীফ রাত পৌঁনে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এর কিছু সময় পরে ডাক চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যায় স্থাণীয়রা।

পরে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় সিদ্দিক শরীফকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তাঁকে উদ্ধার করে বগা আপন ডায়াগনাষ্টিক সেন্টারে নিয়ে আসে। সেখান থেকে তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। তবে কি কারনে এই হত্যাকান্ড ঘটেছে এ বিষয়ে তাৎক্ষনিক ভাবে কিছুই জানাতে পারেনি নিহতের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা শুনে তাৎক্ষনিক ভাবে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD