সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর গলাচিপায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:11:23 pm, Saturday, 25 July 2020
  • 9 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ গলাচিপায় অস্ত্র-গুলি ও জাল টাকাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার এ ঘটনায় গলাচিপা থানায় মো. শাহিন মাতব্বর (৩২) এর নামে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

র‌্যাব-৮ এর সংবাদ বিজ্ঞপ্তি ও গলাচিপা থানার পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন মাতব্বরকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. নুরুল আলম মাতব্বরের ছেলে।

এ সময় তার কাঠ থেকে একটি কাঠের বাট যুক্ত ওয়ান শুটার গান, ৩টি কার্তুজ ও ৫০০ টাকার তিনটি জাল টাকার নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি শাহিন জাল টাকার ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় র‌্যাব-৮ গ্রেপ্তারবৃক আসামি শাহিনের বিরুদ্ধে গলাচিপা থানায় অস্ত্র ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, শাহিনের বিরুদ্ধে অস্ত্র আইনে গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে। আরো তদন্তের পর বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর গলাচিপায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : 04:11:23 pm, Saturday, 25 July 2020