সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর কিশোর গ্যাং সদস্য বরিশালে আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:25:38 pm, Monday, 27 July 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ নিবির দাস গুপ্ত নামে দুই কলেজছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করেছে এক কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনায় সেই কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে হামলার ঘটনায় ব্যবহৃত বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা হলেন-পটুয়াখালী শহরের সদর রোড এলাকার মশিউর রহমান কিসলুর ছেলে সিফাত, শিমুলবাগ এলাকার সাজু সিকদারের ছেলে আরমান, সবুজবাগ এলাকার খলিলুর রহমানের ছেলে রিজন ও চকবাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমান।

এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি ইফতেখারুজ্জামান। তিনি জানান, গত ২২ জুলাইয়ের হামলার ঘটনা নিয়ে গণমাধ্যমে চিত্রসহ একটি প্রতিবেদন প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পটুয়াখালী র‌্যাব-৮ এর নজরে আসে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হামলাকারীরা বরিশালে আত্মগোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর কিশোর গ্যাং সদস্য বরিশালে আটক

প্রকাশের সময় : 06:25:38 pm, Monday, 27 July 2020