পটুয়াখালীতে মূল্যবান তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে মূল্যবান তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব

পটুয়াখালীতে মূল্যবান তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব

পাচারকারী আব্দুল মালেক হাওলাদার, ( ছবি: ভয়েস অব বরিশাল )




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে মূল্যবান তক্ষকসহ আব্দুল মালেক হাওলাদার নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ জুন) সকালে র‍্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি এলাকায় এ অভিযান চালায়। এ সময় বন্যপ্রাণী পাচারকারী আব্দুল মালেক হাওলাদারকে আটক করলে তার কাছ থেকে একটি মূল্যবান তক্ষক উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানান, র‌্যাবের একটি অভিযানিক দল ছদ্মবেশে ওই বাড়িতে গিয়ে তক্ষক ক্রয় করার আগ্রহ প্রকাশ করায় আটক হওয়া ব্যক্তি তার কাছে থাকা তক্ষখটি দেখায়। এ সময় তাকে তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়।

আটক আব্দুল মালেক হাওলাদার কমলাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌজালি হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে সদর থানায় বন্যাপ্রাণী সংরক্ষণ আইনে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD