সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে বিনোদন পার্ক থেকে আপত্তিকর অবস্থায় ১০ তরুণ-তরুণী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:06:44 am, Monday, 23 March 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ বাউফল পৌর শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ) সংলগ্ন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম শিপনের শিশু বন বিনোদন পার্কে আবারো পুলিশ অভিযান চালিয়ে ১০ তরুণ-তরুণীকে আটক করেছে।

এর মধ্যে ৬ তরুণী এবং ৪ তরুণ রয়েছে। রবিবার (২২মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ওই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয় বাউফল থানা পুলিশ উপ-পরির্দশক মো.ওহিদুজ্জামান। শিপন বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পদে আছেন বলে জানা যায়।

একই পার্কে চলতি মাসের ১২ তারিখ থানা পুলিশ অভিযান চালিয়ে ৯তরুণ- তরুণীকে আটক করেছিল। অভিযান চলাকালে পার্কে বেশকিছু অনৈতিক কর্মকান্ডের চিত্র স্থানীয় সংবাদকর্মীদের চোখে পড়ে। এ ব্যাপারে পার্কের মালিক শফিকুল ইসলাম শিপনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।  বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাািফজুর রহমান জানান,‘আটকৃতদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন তিনি পার্কটি বন্ধের ব্যবস্থা নিবেন বলে জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে বিনোদন পার্ক থেকে আপত্তিকর অবস্থায় ১০ তরুণ-তরুণী আটক

প্রকাশের সময় : 01:06:44 am, Monday, 23 March 2020