সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে বাল্যবিয়ে করতে এসে বর কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:31:44 pm, Wednesday, 11 March 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে বাল্যবিয়ে করতে এসে জেলে গেলেন বর আসাদ আল বাইজিদ (২৩)। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টায় উপজেলার মাধবখালি ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করে বর আসাদ আল বাইজিদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসাদ আল বাইজিদ উপজেলার একই গ্রামের আব্দুস সোবাহান মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, মেয়ে উপজেলার মাধবখালি ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের ১৫ বছর বয়সী ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার হোসেন বলেন, বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে বাল্যবিয়ে করতে এসে বর কারাগারে

প্রকাশের সময় : 05:31:44 pm, Wednesday, 11 March 2020