পটুয়াখালীতে নামের মিলে জেলে ৮০ বছরের বৃদ্ধ : অবশেষে প্রকৃত আসামি গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে নামের মিলে জেলে ৮০ বছরের বৃদ্ধ : অবশেষে প্রকৃত আসামি গ্রেপ্তার

পটুয়াখালীতে নামের মিলে জেলে ৮০ বছরের বৃদ্ধ : অবশেষে প্রকৃত আসামি গ্রেপ্তার

পটুয়াখালীতে নামের মিলে জেলে ৮০ বছরের বৃদ্ধ : অবশেষে প্রকৃত আসামি গ্রেপ্তার




গলাচিপা প্রতিনিধি॥ গলাচিপায় নামের মিল থাকায় গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান জেলে সাজা ভোগ করছেন। এদিকে প্রকৃত দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমানকে শনিবার গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। আসামি গার্মেন্ট ব্যবসায়ী হাবিবুর রহমানকে শনিবার দুপুরে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

অপরদিকে নিরাপরাধ হাবিবুর রহমানের মুক্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম।

 

 

জানা গেছে, শুধুমাত্র নামের মিল থাকায় ৮০ বছরের হাবিবুর রহমান নামের এক বৃদ্ধ পটুয়াখালী জেলা কারাগারে সাজা ভোগ করছেন। গলাচিপা পৌর এলাকার কলেজ পাড়ার বনানী এলাকার ওই বৃদ্ধকে ৪ অক্টোবর একটি চেক ডিজঅনার মামলায় জেলে পাঠনো হয়।

 

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আসামির নাম ও পিতার নামে মিল থাকায় সরল বিশ্বাসে এএসআই আল-আমিন তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করেন।

 

শনিবার প্রকৃত দণ্ডপ্রাপ্ত নাহার গার্মেন্ট মালিক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃদ্ধ হাবিবুর রহমানকে মুক্ত করার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD