পটুয়াখালীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




পটুয়াখালীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

Exif_JPEG_420




পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলায় ১০টি দেশীয় অস্ত্র ও ২৫ পিচ ইয়াবাসহ মো. মেজবা উদ্দিন হাসান খুররম (৩৫) নামের এক যুবকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোরে উপজেলার ধুলিয়া ইউনিয়নের বক্তার বাড়ি চৌরাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. হাছান আলী একপ্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফলের ধুলিয়া ইউনিয়নের বক্তার বাড়ী চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৫টি রামদা, ৩টি চাপাতি, ছুরি, দা, ২৫ পিছ ইয়াবা ও১টি মোবাইল সেটসহ সন্ত্রাসী মো. মেজবা উদ্দিন হাসান খুররমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বাউফল থানায় একটি অস্ত্র ও মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।গ্রেফতারকৃত যুবক বাউফলের কমলাপুর এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD