পটুয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের দেড়মাসের মাথায়... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের দেড়মাসের মাথায়…

পটুয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের দেড়মাসের মাথায়…

পটুয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের দেড়মাসের মাথায়...




রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের দেড়মাসের মাথায় এবার ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ অভিযোগে নবীন প্যাদা (৩৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

 

 

রোববার মধ্যরাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে রাঙ্গাবালী থানায় ধর্ষণচেষ্টার মামলা করে ওই গৃহবধূ। পরে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত একমাত্র আসামি নবীনকে আদালতে প্রেরণ করা হয়। নবীন বাইলাবুনিয়া গ্রামের মৃত নুরু প্যাদার ছেলে।

 

 

স্থানীয়রা জানায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় ট্রাকের হেলফার (চালকের সহযোগী) হিসেবে কাজ করে। ছোট ছেলে মাদ্রাসায় থেকে লেখাপড়া করে আর বড় ছেলে বাড়িতে থাকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার রাত ১২ টার দিকে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে নবীন।

 

 

জানা গেছে, ধর্ষণচেষ্টার সময় গৃহবধূ চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুঁটে এসে নবীনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

 

এর আগে চলতি বছরের ২৪ আগস্ট ঘরের দরজা ভেঙে দুই সন্তানের এই জননীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে নবীনের বিরুদ্ধে। এ ঘটনায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ (পিটিশন কেস নং-২৩০) করা হয়। অভিযোগটি তদন্তাধীন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার রাতে ধর্ষণচেষ্টা চালানোর অভিযোগ ওঠে নবীনের বিরুদ্ধে। তবে স্থানীয়দের কেউ কেউ বলছেন, তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল।

 

 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ধর্ষণচেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিক আসামীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD