সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে গাঁজাসহ কলেজছাত্র আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:53:31 pm, Sunday, 13 September 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে দুই কেজি গাঁজাসহ মো. জুয়েল গাজী (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার পাগলার মোড় ইউনিভার্সিটি স্কয়ার থেকে তাকে আটক করা হয়। জুয়েল পুকুরজানা ইসহাক আলী জোমাদ্দার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, প্রথমে জুয়েলের গতিবিধি দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার সঙ্গে থাকা কলেজব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

জুয়েলের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী ইউনিয়নে। তার বাবার নাম নুরুজ্জামান গাজী।

এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে। দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় গ্রেফতার করে তাকে কোর্টে চালান দেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে গাঁজাসহ কলেজছাত্র আটক

প্রকাশের সময় : 02:53:31 pm, Sunday, 13 September 2020