সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা‌য় নিহত ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:28:38 am, Saturday, 4 April 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের বিঘাইহাট এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা‌য় হাসান প্যাদা (২৭) নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার(৩ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় চারজন আহত হয়

ঘটনাস্থল পরিদর্শন করে পটুয়াখালীর সদর সা‌র্কে‌লের অতিরিক্ত পু‌লিশ সুপার খান মু‌কিত হাসান জানান, খবর শুনে পু‌লিশ ঘটনাস্থলে হাজির হ‌য়ে প্রায় ১০কি‌লোমিটার দু‌রে চিকনতলা এলাকা থে‌কে অভিযুক্ত সালাম গাজী‌কে আটক করে। এছাড়া ঘটনার সময় ব্যবহৃত বেশ কিছু আলামত পাওয়া গে‌ছে যা জব্দ করা হ‌য়ে‌ছে।

সদর থানার এসআই আ. হাই জানান, দুইপ‌ক্ষের মধ্যে মারামারি হ‌য়ে‌ছে তা‌তে হাসান না‌মের একজন মারা গে‌ছে। আমরা প্রাথমিক আলামত সংগ্রহ করছি এবং অভিযুক্তদের বাড়িঘর তল্লাশি করছি তা‌দের গ্রেফতারের জন্য।

নিহত হাসা‌নের আত্মীয় জ‌হির ও শ‌হিদ জানান, বাড়ীর সাম‌নের রাস্তার জ‌মি নি‌য়ে দীর্ঘদিন ধ‌রে পা‌শের বাড়ীর গাজী বং‌শের লোকজ‌নের সা‌থে প্যাদা বং‌শের লোকজ‌নের দ্বন্দ্ব চল‌ছিল। সম্প্রতি এ নিয়ে ক‌য়েকদফা শালিসি বৈঠকও হ‌য়ে‌ছে। ওই শালিসির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকা‌লে হাসান প্যাদাসহ তার বং‌শের আরো চার-পাঁচজন মা‌টি কে‌টে সেই বিরোধপূর্ণ রাস্তায় দি‌তে থা‌কে। খবর শুনে গাজী বাড়ীর জ‌লিল গাজী, সুজন গাজী, সালাম গাজী ও আজগর গাজীসহ আরো ১০\১৫জন লোক লা‌ঠি সোটা সেখা‌নে হা‌জির হ‌য়ে কাজ কর‌তে বাধা দি‌লে দুই প‌ক্ষের ম‌ধ্যে তুমুল কথাকাটাকা‌টি হয়। প‌রে হাতাহা‌তি পর্যন্তও গড়ায়। জ‌হির জানায়, একপর্যা‌য়ে জ‌লিল ও সুজনগাজীসহ আরো তিন-চারজন আচমকা হাসান প্যাদার উপর হামলা চালায়। প‌রে রক্তাক্ত অবস্থায় হাসান‌কে প‌ড়ে থাক‌তে দে‌খে গাজী বাড়ির লোকজন চ‌লে যায়। কিছুক্ষণ পরে হাসান মারা যায়।

সদর থানার অফিসার ইনচার্জ মোস্তা‌ফিজুর রহমান জানান, খবর শুনে তাৎক্ষণিকভাবে সেখা‌নে ফোর্স পাঠা‌নো হ‌য়ে‌ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠা‌নো হ‌বে। অভিযোগ দি‌লে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে। ইতোমধ্যে অন্যান্য অভিযুক্তদের আট‌কের চেষ্টাও চল‌ছে ব‌লে তি‌নি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা‌য় নিহত ১

প্রকাশের সময় : 12:28:38 am, Saturday, 4 April 2020