সংবাদ শিরোনাম:

নৃত্যশিল্পী বরিশালের ইভান ৭ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:01:31 am, Tuesday, 22 September 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিদেশে নারীপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহনগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

গত ১৫ সেপ্টেম্বর লালবাগ থানায় মানবপাচার আইনে দায়ের করা মামলায় ইভানের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে দেন।

রিমান্ড শুনানিকালে ইভানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ইভানের পক্ষে তার আইনজীবী খান মাহমুদুল হাসান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেফতার করে সিআইডি। ১২ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরদিন আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

জানা গেছে, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মাসে মানবপাচারকারী চক্রের মূল হোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেফতার করা হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, এই চক্রটি মূলত দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্স বারে চাকরি দেয়ার কথা বলে নারী পাচার করতো। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার আছে।

দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ-গান করে তাদের অধিক আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌনকর্মে বাধ্য করা হতো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নৃত্যশিল্পী বরিশালের ইভান ৭ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : 03:01:31 am, Tuesday, 22 September 2020