সংবাদ শিরোনাম:

নিষিদ্ধ হয়েও অ্যাওয়ার্ড জিতে নিলো ‌‘লেসবিয়ান’ লাভ স্টোরি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:48:43 am, Monday, 4 March 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:আফ্রিকার সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতে নিলো লেসবিয়ান লাভ স্টোরির। অথচ এর নায়িকার নিজ দেশেই সিনেমাটি নিষিদ্ধ।কেনিয়ার একজন অভিনেত্রী এ সিনেমায় অভিনয় করেছেন একজন লেসবিয়ান বা নারী সমকামীর চরিত্রে। সঙ্গত কারণেই নিজ দেশে আগেই নিষিদ্ধ হয়েছে মুভিটি।সেই অভিনেত্রী সামান্থা মুগাতসিয়াই সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন ফেসপ্যাকো ফিল্ম ফেস্টিভ্যালে। এটি আফ্রিকার সবচেয়ে বড় ফিল্ম ফ্যাস্টিভ্যাল হিসেবে স্বীকৃত এবং এবার সেটি অনুষ্ঠিত হচ্ছে বুরকিনা ফাসোতে।

সমকামিতাকে উৎসাহ দেয়া হচ্ছে এমন অভিযোগ তুলে গত বছরই এই ফিল্মটি নিষিদ্ধ করেছিলো নায়িকা সামান্থার দেশ কেনিয়ার ফিল্ম ক্লাসিফিকেশন বোর্ড।

দেশটিতে সমকামিতা পুরোপুরি অবৈধ। এমনকি সমকাম দেশটিতে ১৪ বছরের কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ। যদিও দেশটির হাইকোর্ট আগামী মে মাসে একটি রুল দেয়ার কথা যে নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করা হবে কি-না।

কেনিয়ার ফিল্ম ক্লাসিফিকেশন বোর্ড আগেই সতর্ক করেছিলো যে এ সিনেমায় কাউকে দেখা গেলে সেটি আইনের লঙ্ঘন বলে বিবেচিত হতে পারে।

সিনেমাটির নাম রাফিকি যার অর্থ বন্ধু। এখানে দুই তরুণীর ভালোবাসার গল্পই উঠে এসেছে। তারা একে অন্যের সাথে সাক্ষাতের পর একজন আরেকজনের প্রেমে পড়েছেন। তাদের রোমান্স বা প্রেম ভালোবাসা ছিল হোমোফোবিয়ার বিরুদ্ধে আবার তাদের দু’জনের পরিবার ছিল দু রাজনৈতিক মেরুর।

উগান্ডার লেখক মনিকা আরাক ডি এনইয়েকুর লেখা ছোটো গল্প জাম্বুলা ট্রি’র ওপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি হয়েছে। এ গল্পটি আগেই পুরস্কার জিতে নিয়েছিলো।

সিনেমাটির প্রধান চরিত্রের অ্যাওয়ার্ড জেতাকে টুইট বার্তায় স্বাগত জানিয়েছেন সিনেমাটির পরিচালক ওয়ানুরি কাহিয়ু। ফেসপ্যাকো চলচ্চিত্র উৎসবটির পঞ্চাশতম বার্ষিকী পালিত হচ্ছে এবার। এখানে সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছেন দি মার্সি অফ দা জাঙ্গল মুভির মার্ক জিঙ্গা।

এই ছবিটির পরিচালকও অ্যাওয়ার্ড পেয়েছেন। খবর: বিবিসি বাংলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নিষিদ্ধ হয়েও অ্যাওয়ার্ড জিতে নিলো ‌‘লেসবিয়ান’ লাভ স্টোরি

প্রকাশের সময় : 11:48:43 am, Monday, 4 March 2019