নির্বাচন সংক্রান্ত যতো আইন আছে তা প্রয়োগ করা হবে: নির্বাচন কমিশনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচন সংক্রান্ত যতো আইন আছে তা প্রয়োগ করা হবে: নির্বাচন কমিশনা

নির্বাচন সংক্রান্ত যতো আইন আছে তা প্রয়োগ করা হবে: নির্বাচন কমিশনা




অনলাইন ডেস্ক:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যতো ধরনের আইন রয়েছে তা প্রয়োগের মাধ্যমে আমরা একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন পরিচালনা করবো।

শুক্রবার সকালে বরিশাল নগরীর বিডিএস মিলানয়তনে ব্রিজ জেন্ডার এন্ড ইলেকশন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সেনাবাহিনীর ম্যাজিষ্ট্রেসি ক্ষমতার বিষয়ে বলেন, যার হাতে অস্ত্র আছে তার হাতে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দেয়ার প্রয়োজন নাও হতে পারে। সেনাবাহিনীর কাছে যে কাজটা আমরা চাচ্ছি, সে কাজটা যদি আমাদের বিদ্যমান আইনে অন্যভাবে সমাধান করা হয় তাহলে অন্য কিছুর প্রয়োজন হবেনা। তিনি বলেন, সমাজের সবশ্রেনীর ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।

নির্বাচন কমিশনার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের বিশ্বাস সবার জন্য সমান সুযোগ দিতে পারবো। সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সবাই সহযোগিতা করবেন বলে আমাদের বিশ্বাস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে নারীদের অংশগ্রহন বৃদ্ধি করা যায় সেবিষয়ে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আরও বলেন, দেশের নারীরা অনেক এগিয়ে গেছে, তারা সামনে আরও এগিয়ে যাবে। নির্বাচনসহ সমাজের সকলস্তরে তাদের অবস্থান দেখতে চাই। মনে রাখতে হবে নির্বাচনকালীন সময়ে পুরুষদের দ্বারা যেন কোন নারীরা বাঁধাগ্রস্থ না হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, বিরোধী দল থেকে কয়েকজন সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তা আমাদের কাজের সহযোগিতা ও সহায়তা করবে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তদন্তে প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনডিপি’র ইউএন ইউমেন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে দুইদিনের কর্মশালায় উদ্বোধণী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষকদের দেশীয় নীতিমালা রয়েছে, যা আগে থেকেই রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী তাদের কাজ করতে হবে।

সাংবাদিক ও পর্যবেক্ষকদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কোন কিছুতে যেন নির্বাচন পরিচালনা বিঘিœত না হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন, ইলেকশন কমিশনের উপ-সচিব সাইফুল হক চৌধুরী, ইউএনডিপির প্রতিনিধি আশুকো ইরা কাওয়া। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD