বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নির্বাচন ঘিরে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বৃদ্ধি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:34:03 pm, Wednesday, 11 February 2026
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি সাম্প্রতিক সময়ের সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আসকের তথ্যানুসারে, ১ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় দুজন নিহত ও ৪৮৯ জন আহত হয়েছেন। জানুয়ারির শেষ ১০ দিনে ৪৯টি ঘটনায় চারজন নিহত ও ৪১৪ জন আহত হন। জানুয়ারির প্রথম ১০ দিনে আটটি ঘটনায় পাঁচজন নিহত ও ২৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া ১১ থেকে ২০ জানুয়ারির মধ্যে ১৮টি ঘটনায় দুইজন নিহত ও ১৭৬ জন আহত হন।

সংস্থাটির বিশ্লেষণে দেখা যায়, ডিসেম্বর ২০২৫-এর তুলনায় জানুয়ারি ২০২৬-এ সহিংসতার ঘটনা বেড়েছে এবং ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই সেই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। হতাহতের সংখ্যাও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও একইভাবে বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর ২০২৫-এ ১১ জন সাংবাদিক আক্রান্ত হলেও জানুয়ারি ২০২৬-এ তা বেড়ে ১৬ জনে দাঁড়ায়। আর ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই অন্তত ৪৭ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে আসক।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ টাইমসের ২১ জন সাংবাদিককে কর্মস্থল থেকে একটি সেনা ক্যাম্পে নিয়ে প্রায় দুই ঘণ্টা পর ছেড়ে দেওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসক বলছে, নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক নির্যাতনের হারও তত বাড়ছে—যা অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশের জন্য অশনিসংকেত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নির্বাচন ঘিরে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বৃদ্ধি

প্রকাশের সময় : 12:34:03 pm, Wednesday, 11 February 2026