নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর

নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর




অনলাইন ডেস্ক:

একাদশ জাতীয় নির্বাচনের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ভোটের নতুন তারিখ ঘোষণা করেন।প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, সব দলের অংশগ্রহণ আশা করেছিলাম, তা হয়েছে। দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গতকাল (রোববার) ভোটগ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া ভোটের তারিখ এক মাস পেছানোর দাবি জানিয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, কোনও গোয়ালা তার দই খারাপ বলে না। আমরাও বলবো না ইভিএম পদ্ধতি খারাপ। তাই আপনাদের মতামতের জন্য এই মেলা করা হয়েছে। আমরা আপনাদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে একাদশ জতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে। আমরা কমিশনাররা বৈঠক করবো।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, বাংলাদেশের এখন নিজস্ব পরিচয় রয়েছে। এখন আর পার্শ্ববর্তী দেশের পরিচয় দিয়ে আমাদের পরিচিত হতে হয় না। বাংলাদেশ যখন ডিজিটাল বাংলাদেশ। আমরা কেন ব্যালটে পড়ে থাকবো। ইভিএম দেখেন বুঝেন তারপর মন্তব্য করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও এনআইডির ডিজি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর ইসলাম ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ ডিসেম্বর হবে ঘোষণা করা হয়েছিল। গেলো বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর ছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD