নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি : জাপা মহাসচিব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি : জাপা মহাসচিব

নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি : জাপা মহাসচিব




ডেস্ক রিপোর্ট :  জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও নির্বাচনে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করেছে। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই। তবে আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি।

জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রাথমিক কাজগুলোর সর্বশেষ হলো মনোনয়ন ফরম বিক্রি। আমাদের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী বাছাই করবে, তারপর প্রার্থী চূড়ান্ত হবে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

মুজিবুল হক চুন্নু বলেন, মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যেন নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে কেন্দ্রে এসে, এমন আস্থা যাতে সৃষ্টি হয় আমরা সংশ্লিষ্ট মহলকে সেই অনুরোধ জানাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD