নির্বাচনে বিরোধিতা করে ক্ষমতায় আসতে চায় অজনপ্রিয় দল: মির্জা আব্বাস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচনে বিরোধিতা করে ক্ষমতায় আসতে চায় অজনপ্রিয় দল: মির্জা আব্বাস

নির্বাচনে বিরোধিতা করে ক্ষমতায় আসতে চায় অজনপ্রিয় দল: মির্জা আব্বাস




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্যের অপকর্ম, চাঁদাবাজি এবং দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে। বুধবার (১২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় অংশ নিয়ে মির্জা আব্বাস নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচন ও ভোটের প্রক্রিয়া নিয়ে বিরোধিতা করছে। তাদের উদ্দেশ্য শুধু ক্ষমতায় আসা, কিন্তু জনগণের সমর্থন তাদের নেই। মির্জা আব্বাস অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনকে ভয় পায় এবং যতই নির্বাচনের সময় এগিয়ে আসছে, তারা নানা অজুহাত খুঁজে বের করছে।

তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগসহ কিছু রাজনৈতিক দল দেশকে তাদের নিজের তালুকদারি হিসেবে ভাবছে, যা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের কাছে এই পরিস্থিতি ব্যাখ্যা করতে হবে এবং জনগণকে তাদের অধিকার আদায়ে সচেতন করতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD