নিজের অপরাধ ধামাচাপা দিতে ভাইকে সেফটি ট্যাঙ্কে ফেলে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিজের অপরাধ ধামাচাপা দিতে ভাইকে সেফটি ট্যাঙ্কে ফেলে হত্যা

নিজের অপরাধ ধামাচাপা দিতে ভাইকে সেফটি ট্যাঙ্কে ফেলে হত্যা

নিজের অপরাধ ধামাচাপা দিতে ভাইকে সেফটি ট্যাঙ্কে ফেলে হত্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর দক্ষিণ কাফরুলের বহুতল একটি ভবনের সেফটি ট্যাঙ্কে ফেলে মামাতো ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। মধ্যরাতে রিফাত নামের ওই তরুণকে হত্যা করা হয়। শুক্রবার (২৬ জুন) সেফটি ট্যাংক থেকে নিহত রিফাতের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

 

নিহত রিফাতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা ভবনের সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে। তবে ভবন মালিকরা বলছেন, চুরি করতে এসে ভবনের উপর থেকে পড়ে আহত হলে কেয়ারটেকার তাকে সেপটিক ট্যাংকে ফেলে দেয়। সিসি ক্যামেরার ফুটেজে এমন চিত্র উঠে এসেছে। জানা গেছে, বুধবার রাতে হঠাৎ করেই ভবনের উপর থেকে একজন নিচে পড়ে যান। সিসি ক্যামেরায় শব্দ ধারণ না হলেও আহত অবস্থায় বাঁচার যে আকুতি জানাচ্ছেন।।সাথে সাথেই ভবনের কেয়ারটেকার গ্যারেজের পেছন থেকে ছুটে আসেন, উঁকি দিয়ে দেখেন। যদিও এতো রাতে তার গ্যারেজের পেছনে থাকার কথা না, কেননা ভবনের মূল গেইটের সাথেই তার থাকার রুম। ৮ মিনিট পর আহত ছেলেটিকে টেনে ভবনের ভেতরে সেফটি ট্যাংকে ফেলে দেয় সে।

 

 

ওই ঘটনার পর বৃহস্পতিবার সকালে ভবন ফ্ল্যাট মালিকরা রাতে বিকট শব্দের বিষয়ে জানতে চান কেয়ারটেকারের কাছে। তখন কেয়ারটেকার রুবেল বলেন, একজন উপর থেকে পড়েছেন তাকে দু’জন তুলে নিয়ে গেছেন। দায়িত্বে অবহেলার কারণে মুচলেকা নিয়ে বিদায় দেয়া হয় তাকে।

 

 

কেয়ারটেকার আর উপর থেকে পড়া আহত ছেলেটি সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। বৃহস্পতিবার রিফাতের খোঁজে ভবনে আসে তার মা। পানির ট্যাংকিতে তার ছেলেকে মেরে ফেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার রুবেলকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। পরে কেয়ারটেকারের স্বীকারোক্তির ভিত্তিতেই শুক্রবার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় লাশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD