সংবাদ শিরোনাম:

‘নিখোঁজ’ কোথায় আছেন, কী করছেন নুসরাত ফারিয়া?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:33:51 pm, Tuesday, 8 June 2021
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ১ এপ্রিল মুক্তি পেয়েছিল অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া অভিনীত ‘যদি কিন্তু তবুও’ নামে একটি ওয়েব ফিল্ম। এরপর দুই মাসেরও বেশি সময় ধরে খোঁজ নেই এই নায়িকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোথায় আছেন, কী করছেন নুসরাত ফারিয়া?

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন এই চিত্রনায়িকা। অভিনয়ের পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন। বর্তমানে চলছে তার চূড়ান্ত বর্ষের চূড়ান্ত পরীক্ষা। সোমবার প্রথম দফার পরীক্ষা শেষও হয়েছে। দ্বিতীয় দফার পরীক্ষা অক্টোবরে।

এ বিষয়ে ফারিয়া জানান, করোনার কারণে গত বছর থেকে পড়াশোনার জন্য বেশ সময় পাচ্ছি। এ বছরও তাই হয়েছে। এখন আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আগামী অক্টোবরে আরও দুটি পরীক্ষা দিলে পড়াশোনার পর্বটা আপাতত শেষ হবে। পাশাপাশি বাসায় শরীরচর্চাটাও চালিয়ে যাচ্ছি। করোনাকালে সুস্থ থাকতে এটা খুবই দরকারি।

ফারিয়া জানালেন, পড়াশোনার চাপ থাকলেও আগামী ১৫ জুন আবার তিনি কাজে ফিরতে চলেছেন। এদিন তিনি একটি টিভিসির শুটিংয়ে অংশ নেবেন।

বড় পর্দায় ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’। এটি মুক্তি পায় গত বছরের ৬ মার্চ। শামীম আহমেদ রনি পরিচালিত ও শাপলা মিডিয়া প্রযোজিত অ্যাকশনধর্মী এ ছবিতে ফারিয়ার নায়ক ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রথমবার জুটি বেঁধে কাজ করেন তারা। সেখানে আরো ছিলেন নবাগতা নায়িকা রোদেলা জান্নাত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘নিখোঁজ’ কোথায় আছেন, কী করছেন নুসরাত ফারিয়া?

প্রকাশের সময় : 11:33:51 pm, Tuesday, 8 June 2021