না পোষালে সরে যান, টুইট বার্তায় কঙ্গনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




না পোষালে সরে যান, টুইট বার্তায় কঙ্গনা

না পোষালে সরে যান, টুইট বার্তায় কঙ্গনা

না পোষালে সরে যান, টুইট বার্তায় কঙ্গনা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সরাসরি সোশ্যাল মিডিয়ায় হজির হন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। চলতি বছরের আগস্ট মাসে প্রথম নিজে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্তদের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি।

 

 

এর আগে টুইটারে টিম কঙ্গনা রানাউতের অফিসিয়াল আইডি থাকলেও, অভিনেত্রী নিজে তা সামাল দিতেন না। সুশান্তের মৃত্যুর পর যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় নিজে হাজির হন টুইটারে। তারপর থেকেই ক্রমাগত একের পর এক টুইট করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কার্যত বিতর্ক জুড়ে দেন ‘বলিউড কুইন’।

 

 

টুইটারে সরাসরি যুক্ত হওয়ার পর থেকেই একের পর এক টুইট করতে শুরু করেন কঙ্গনা। কখনো মহারাষ্ট্রের শিবসেনা সরকারের বিরুদ্ধে, আবার কখনো বলিউডের একাংশের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন এ অভিনেত্রী। কখনো বলিউড মাফিয়া বলে তারকা এবং পরিচালক, প্রযোজকদের একাংশকে আক্রমণ করেন তিনি। ফলে কঙ্গনা প্রশ্নবাণে বিদ্ধ হয়ে, তাকে পাল্টা আক্রমণ করতেও দেখা যায় রাজনৈতিক মহলের নেতা থেকে শুরু করে তারকাদের।

 

 

কঙ্গনার একের পর এক টুইটে যারা বিরক্ত হয়ে যাচ্ছেন, তারা যেন এ অভিনেত্রীকে ফলো না করেন। কঙ্গনার টুইটে বিরক্ত হলে, তাকে আনফলো করে দিন। তাকে মিউট করে দিন। ভালো না লাগলে কেউ যেন কঙ্গনাকে ফলো না করেন বলেও মন্তব্য করতে দেখা যায় কুইনকে।

 

 

তার ভক্ত হয়ে ব্যঙ্গকারীদের মতো ব্যবহার যেন না করা হয় বলেও মত প্রকাশ করেন ‘বলিউড কুইন’। পাশাপাশি মনে বিদ্বেষ নিয়ে যেন তাকে কেউ ভালো না বাসেন বলেও জানান কঙ্গনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD