‘নায়ক’ ও ‘মাতাল’ মুক্তিতে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:48:31 am, Friday, 12 October 2018
  • 38 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//
‘নায়ক’ ও ‘মাতাল’ নামে দুটি নতুন চলচ্চিত্র কথিত পুরোনো চলচ্চিত্র হিসেবে আগামীকাল ১২ অক্টোবর সিনেমা হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোরওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা মুক্তির ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ১২ অক্টোবর ‘মেঘ কন্য’ ও ‘আসমানী’ নামে দুটি নতুন চলচ্চিত্র মুক্তির কথা। চলচ্চিত্র দুটির পরিচালকও নতুন। প্রায় তিন মাস আগে এ দিনটিতে চলচ্চিত্র দুটি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। হঠাৎ করেই ‘নায়ক’ ও ‘মাতাল’ নামে দুটি নতুন চলচ্চিত্র কথিত পুরোনো চলচ্চিত্র হিসেবে একই দিনে মুক্তির ঘোষণা করা হয়। তাদের কথা, চলচ্চিত্র দুটি একটি করে প্রেক্ষাগৃহে আগেই মুক্তি দেওয়া হয়েছে। এতে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া মেঘ কন্যা ও আসমানী চলচ্চিত্র দুটির প্রযোজকেরা তাদের চলচ্চিত্র মুক্তি নিয়ে শঙ্কায় পড়েছেন।

প্রযোজক সমিতির নিয়ম, ঈদ উৎসব ছাড়া একই দিনে সর্বোচ্চ দুটি নতুন চলচ্চিত্র মুক্তি দেওয়া যাবে। তবে একই দিন নতুন চলচ্চিত্রের সঙ্গে একাধিক পুরোনো চলচ্চিত্র মুক্তিতে বাধা নেই। নিয়মানুযায়ী, চারটি চলচ্চিত্র (দুটি পুরোনো ও দুটি নতুন) একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হলে তাতে সমস্যা নেই। তবে নতুন চলচ্চিত্র পুরোনো বানানোর কৌশলটি প্রশ্নবিদ্ধ।

মাতাল একটি নতুন চলচ্চিত্র। কিন্তু একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেখিয়ে পুরোনো হিসেবে মুক্তি পাচ্ছে এটি। এই চলচ্চিত্রের প্রযোজক শরিফ চৌধুরীর দাবি, ৫ অক্টোবর ভোলার রূপসী প্রেক্ষাগৃহে মাতাল মুক্তি দিয়েছেন। এখন নতুন করে ১২ অক্টোবর দেশজুড়ে মুক্তি দিচ্ছেন।

‘নায়ক’ ও ‘মাতাল’ নামে দুটি নতুন চলচ্চিত্র কথিত পুরোনো চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেঘ কন্যা চলচ্চিত্রের প্রযোজক জাহাঙ্গীর কবির । রিটের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

‘নায়ক’ ও ‘মাতাল’ মুক্তিতে নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : 02:48:31 am, Friday, 12 October 2018