নায়কের স্ত্রী না হওয়ার কারণে ছবি থেকে বাদ দেয়া হয়েছে: তাপসী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নায়কের স্ত্রী না হওয়ার কারণে ছবি থেকে বাদ দেয়া হয়েছে: তাপসী

নায়কের স্ত্রী না হওয়ার কারণে ছবি থেকে বাদ দেয়া হয়েছে: তাপসী

নায়কের স্ত্রী না হওয়ার কারণে ছবি থেকে বাদ দেয়া হয়েছে: তাপসী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অভিনেত্রী তাপসী পান্নু। দক্ষিণী সিনেমার পরে বলিউডেও এখন পরিচিত নাম। তবে ক্যারিয়ারের শুরুতে তার রাস্তা এতটাও সহজ ছিলো না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

 

 

সম্প্রতি ‘ফিল্মফেয়ার’কে দেয়া এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে আমাকে অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। শুধুমাত্র নায়কের স্ত্রী না হওয়ার কারণে আমাকে ছবি থেকে বাদ দেয়া হয়েছে। আবার আমি একটি ছবির ডাবিং করছি, আমাকে বলা হলো আমার সংলাপ নায়কের পছন্দ হয়নি তাই সেটা বদলানো উচিত। আমি রাজি না হলে অন্য একজনকে দিয়ে সেটার ডাবিং করানো হয়।

 

 

এখানেই শেষ নয়, একটি ছবিতে আমাকে বলা হয়, নায়কের আগের ছবিটি চলেনি, তাই আমাকে পারিশ্রমিক কমাতে হবে। একটি ছবিতে নায়কের মনে হলো ছবির শুরুতে আমার চরিত্রের সঙ্গে পরিচয়ের দৃশ্যটি বদলে দেয়া উচিত। কারণ কী? সেটা নায়কের চরিত্রের সঙ্গে পরিচয়ের দৃশ্যটি থেকে বেশি প্রাধান্য পাচ্ছে।

 

 

তাপসীর এ ধরনের ঘটনার মুখোমুখি হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম সেই ছবিতেই অভিনয় করবো যেগুলো আমাকে আনন্দ দেবে। যদিও লোকজন আমাকে এটা করতে না করেছিল। যখনই কোনো অভিনেত্রী মহিলা প্রধান ছবি করে তখনই দেখি তার সঙ্গে ট্যাগ লেগে যায় যে নায়করা তার সঙ্গে কাজ করতে চায় না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD