সংবাদ শিরোনাম:

নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনায় ১৮ জন ধরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:19:49 am, Wednesday, 6 May 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনা ফিরছিলেন ১৮ ব্যক্তি। কিন্তু বাড়ি ফেরার আগেই পুলিশের কাছে ধরা পড়েছেন তারা। আর বিধি মোতাবেক আপাতত তাদের ঠিকানা হয়েছে পৌরশহরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ।

নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তিরা বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ওসি জানান, নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনা ফিরছেন একদল মানুষ এমন তথ্য নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ১৮ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের উপজেলা প্রশাসনের সহায়তায় বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাইঠা মাধ্যমিক বিদ্যালয় ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় নারায়ণগঞ্জ থেকে আসা ১৮ জনকে উদ্ধার করে পৌরসভার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকাকালীন তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনায় ১৮ জন ধরা

প্রকাশের সময় : 12:19:49 am, Wednesday, 6 May 2020