নানা সমস্যায় জর্জরিত চরফ্যাশন দুলারহাট হাসপাতাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নানা সমস্যায় জর্জরিত চরফ্যাশন দুলারহাট হাসপাতাল

নানা সমস্যায় জর্জরিত চরফ্যাশন দুলারহাট হাসপাতাল




চরফ্যাশন প্রতিনিধি॥  ভোলা জেলার চরফ্যাশন উপজেলা থেকে প্রায় ১২কিঃমি থেকে ১৩ কিঃমি সর্ব পশ্চিমে দুলারহাট থানার উপস্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে ধুঁকছে। নেই ডাক্তার, পর্যাপ্ত পরিমাণে ঔষধ, একজন স্যাকমো দিয়ে চকে দুলারহাট থানার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা এর উপর নির্ভর করেই চলছে হাসপাতাল টি। মুজিবনগরের বিচ্যুত এলাকার হাজার হাজার খেটে খাওয়া মানুষ এবং আবুবকরপুর, আহাম্মদপুর সহ অধ্যলক্ষাদিক মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল।

বর্তমানে নেই ডাক্তার, পর্যাপ্ত পরিমাণে ঔষধ, তাই রোগীরাও আর ভরসা পায়না এই চিকিৎসা কেন্দ্রে। একটু কিছু হলেই জেতে হয় ১২/১৩ কিঃমি পথ পাড়ি দিয়ে চরফ্যাশন হাসপাতাল। দুলারহাট উপস্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস ডাক্তারের পদ খালি থাকলেও ডাক্তার না থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে শত শত রুগী কোন রুকম চিকিৎসক একজন আছে তাও ডাক্তার না স্যাকমো চিকিৎসক।

ফলে এষনকার রোগীদের একটু কিছু হলেই বাধ্য হয়ে যেতে হচ্ছে চরফ্যাশন বড় কিছু হলে ৭০ কিলোমিটার দূরে ভোলা মেডিকেল।

এক দুর্বিসহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে এই এলাকার অসংখ্য খেটে খাওয়া মানুষ। কবে আসবে স্থায়ী ডাক্তার? কখন পাবে মানুষ সরকারি হাসপাতালের পরিষেবা? প্রশাসনের নজর কেন পড়ছেনা এই হাসপাতালের উপর? প্রশ্ন অনেক।

দুলারহাট উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তারের পদ থাকার পরে কেন এম বি বি এস নেই, এব্যাপারে ভোলা জেলার সিভিল সার্জন এর সাথে আলাপ কালে তিনি এ প্রতিবেদককে জানান,চিকিৎসা সেবা প্রতিটি মানুষের ধারঘোড়ায় পৌছে দিতে আগামী ১ (এক) থেকে সর্বউচ্ছ ২ (দুই) মাসের ভিতর দুলারহাট উপস্বাস্থ্য কেন্দ্রে এক জন এমবিবিএস ডাক্তার দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD