নাইটগার্ডকে চাকুরিচ্যুত করায় ববি ভিসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




নাইটগার্ডকে চাকুরিচ্যুত করায় ববি ভিসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নাইটগার্ডকে চাকুরিচ্যুত করায় ববি ভিসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা




স্টাফ রিপোর্টার:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নাইট গার্ড মামুন সিকদারকে চাকুরীচ্যুত করায় ভাইস চ্যান্সেলর সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১২ আগস্ট রোববার বরিশালের সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্যান্য বিবাদীরা হচ্ছেন ববির রেজিস্টার, বিজ্ঞান অনুষদের ডিন,জনসংযোগ কার্যালয়ের সহকারী পরিচালক, প্রশাসন শাখার সহকারী রেজিস্টার, হিসাব রক্ষন অফিসার এবং অর্থ ও হিসাব শাখার পরিচালক।

তাদের বিরুদ্ধে বাদী মামুন এডভোকেট আজাদ রহমানের মাধ্যমে আদালতে আরজীতে বলেন, তিনি বিধি মোতাবেক আবেদন করে ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর ববিতে নাইট গার্ড পদে নিয়োগ পেয়ে ২৭ সেপ্টেম্বর যোগদান করেন। বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের বাড়ির নিকটে হওয়ায় তারা ৮১ শতাংশ জমি অধিগ্রহণ দেন।ববিতে যোগদানের পর তিনি নিয়মিত দায়িত্ব পালনের সাথে সাথে বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিবাদী রেজিস্টার গত বছর ১৬ মে মিথ্যা উক্তি দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং বে আইনি ভাবে সাময়িক বরখাস্ত করেন। তিনি ২২ মে নোটিশের জবাব দিলেও ২৩ মে পুনরায় তাকে একই নোটিশ দেন রেজিস্টার।
মামুন একই সালের ৮ জুন নোটিশের জবাব দেন। এতে রেজিস্টার গত ৫ জুলাই ব্যক্তিগত শুনানির জন্য তাকে ১০ জুলাই বিকেলে উপস্থিত থাকার নির্দেশ দেন। তিনি যথারীতি উপস্থিত হয়ে বক্তব্য দেন। তার দালিলিক ও মৌখিক সাক্ষ্য বিবেচনায় না নিয়ে গত ১ আগস্ট বিবাদীরা তাকে চূড়ান্তভাবে চাকুরীচ্যুত করেন। বিবাদীদের বে আইনী সিধান্ত বাতিল করে তাকে পুনরায় চাকুরীতে বহাল রাখার আদেশ চেয়ে মামলা দায়ের করলে আদালত আদেশের জন্য রেখে দেন বলে আদালত সূত্র নিশ্চিত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD