নলছিটিতে মেম্বার প্রার্থী হাসান বিশ্বাসের উঠান বৈঠক Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক




নলছিটিতে মেম্বার প্রার্থী হাসান বিশ্বাসের উঠান বৈঠক

নলছিটিতে মেম্বার প্রার্থী হাসান বিশ্বাসের উঠান বৈঠক

নলছিটিতে মেম্বার প্রার্থী হাসান বিশ্বাসের উঠান বৈঠক




নিজস্ব প্রতিবেদক॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলছিটির দপদপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য) মো. হাসান বিশ্বাসের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন, শ্রমিক লীগ নেতা মো. মনির বিশ্বাস, মো. জুলহাস খান, দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, মো. আকরাম আলী, মো. দেলোয়ার সিকদার, মো. মোফাজ্জেল হাওলাদার, মো.মাসুদ মীর, মো.হায়দার আলী হাওলাদার, মো. আইয়ুব আলী হাওলাদার, মো. মাসুদ বিশ্বাস, মো. এমদাদ বিশ্বাস প্রমুখ। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক লোক সমবেত হয়। বৈঠক শেষে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

 

 

হাসান বিশ্বাস দপদপিয়া ইউনিয়নের তার নিজস্ব ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, ইউপি সদস্য মো.হাসান বিশ্বাস একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। আমাদের ওয়ার্ডে তার কোন বিকল্প নাই। আমরা পুনরায় তাকে মেম্বার নির্বাচিত করবো।

 

 

মেম্বার প্রার্থী মো. হাসান বিশ্বাস বলেন, আমি বিগত দিনে এলাকাবাসীর সেবা করে এসেছি। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসায় পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করবো।

 

 

তিনি আরও জানান, জনগণের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো। আমার এলাকায় কোন সন্ত্রাস, মাদক কারবারিদের অবস্থান ছিল না আর আগামীতেও থাকবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD