‘নবাব এলএলবি’ নিয়ে পরিচালকের উরপ ‘ক্ষুদ্ধ’ শাকিব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘নবাব এলএলবি’ নিয়ে পরিচালকের উরপ ‘ক্ষুদ্ধ’ শাকিব

‘নবাব এলএলবি’ নিয়ে পরিচালকের উরপ ‘ক্ষুদ্ধ’ শাকিব

‘নবাব এলএলবি’ নিয়ে পরিচালকের উরপ ‘ক্ষুদ্ধ’ শাকিব




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি’ গেলো ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে। ছবিটির পরিচালক জানিয়েছেন মাত্র ৯৯ টাকায় ঘরে বসেই ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। কিন্তু মুক্তির পরে বদলে গেলো ‘প্রেক্ষাপট’, মামলা করার হুমকি দিয়েছে চলচ্চিত্রপ্রেমীরা।

 

 

বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় আই থিয়েটার অ্যাপে মুক্তি পায় পরিচালক অনন্য মামুন পরিচালিত ছবি ‘নবাব এলএলবি’। অগ্রিম ফি দিয়ে আগ্রহ নিয়ে দেখতে বসে হতাশ হয় অনেক দর্শক। সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে অর্ধেক। পরিচালক জানিয়েছেন, এটা তার ‘ব্যাবসায়িক পলিসি’। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ছবির মূল অভিনেতা শাকিব খান।

 

 

শাকিব খান বলেন, এটা সরাসরি প্রতারণা। সিনেমা ধ্বংসের ষড়যন্ত্রও বলা যায়। আমি ভাবতে পারিনি মামুন এমন কাজ করবে। দর্শক ৯৯ টাকা ফি দিয়ে অর্ধেক ছবি দেখবে কেন! তা ছাড়া এটাকে মামুন পার্ট-১ বলে দাবি করছে কীভাবে? আমি তো জানি, কোনোভাবেই এটা পার্ট-১ বা পার্ট-২ না। পুরো একটা সিনেমার অর্ধেক সে মুক্তি দিয়েছে। এটা অন্যায়। এখন দর্শক যদি ভোক্তাধিকারে মামলা করে, মামুনের কোনো অজুহাতই কাজে লাগবে না। তাকে জরিমানা দিতে হবে।

 

 

‘নবাব এলএলবি’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, এই সিনেমায় অভিনয় করাটাই আমার ভুল হয়েছে। শুরুতে যখন বারবার শিডিউল নিয়ে ঘাপলা করেছিল, তখনই সরে দাঁড়ানো উচিত ছিল। আমাকে গল্প শুনিয়েছে এক রকম, শুটিং করেছে আরেকভাবে। মুক্তির পর দেখা গেল অন্যরকম। যারা আমাকে ফোন করেছেন, প্রত্যেককে বলেছি, এই সিনেমা আমার না। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD