বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নতুন পোশাক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:54:35 am, Wednesday, 22 January 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  পোস্ট অফিসে ডেকে নিয়ে ভোলায় তৃতীয় শ্রেণির এক শিশুছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে ওই ছাত্রীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার (২০ জানুয়ারি) সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা হাটের পোস্ট অফিসে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ধর্ষণের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী শিশুর মা জানান, ভোলা সদর উপজেলার তৃতীয় শ্রেণির ওই ছাত্রী সোমবার সকালে স্কুলে যায়। পরে ক্লাসের ফাঁকে সে দোকানে চকলেট কিনতে আসে। এ সময় ইলিশা বাজারের পাশের পোস্ট অফিসের পোস্টম্যান শের আলী তাকে নতুন পোশাক কিনে দেওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে কৌশলে সে ওই শিশুকে পোস্ট অফিসের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণসহ শারীরিক নির্যাতন করে। একই সঙ্গে ঘটনাটি কাউকে জানালে ওই শিশু ছাত্রীকে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত পোস্টম্যান শের আলী।

পরে বাড়িতে ফিরে গেলে শরীরে আঘাতের চিহ্ন দেখে মায়ের জিজ্ঞাসাবাদে শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে। এরপর রাতে তার বাবা কর্মস্থল থেকে বাড়ি আসলে শিশুটির মা তাকে বিষয়টি অবগত করেন। পরদিন মঙ্গলবার সকালে ওই শিশুর বাবা ঘটনাটি এলাকার ইউপি সদস্যকে জানান। এ সময় ওই ইউপি সদস্য তাকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ভোলা জেলা ডাকঘরের পোস্ট মাস্টার ম্যাশল কান্তি ঘোষ জানান, তিনি ইলিশা শাখার পোস্ট অফিসের কক্ষে ধর্ষণের ঘটনা সম্পর্কে কিছু জানেন না।  এ দিকে, খবর পেয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনসহ একদল পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি ওই শিশুকে দেখতে আসেন। পাশাপাশি ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে ভোলার চরফ্যাসন ও দৌলতখান উপজেলায় পৃথক আরও দুইটি ধর্ষণের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নতুন পোশাক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রকাশের সময় : 01:54:35 am, Wednesday, 22 January 2020