বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নতুন ছাত্রসংগঠন গড়ার ঘোষণা ভিপি নুরের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:01:11 pm, Friday, 19 April 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: নতুন ছাত্রসংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নুর।শুক্রবার (১৯ এপ্রিল) ঢাবি ক্যাম্পাসে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। দুপুর ৩টা থেকে ৭টা পর্যন্ত এ বৈঠক চলে।

এ সময় কোটা সংরক্ষণ আন্দোলনে যুক্ত ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র নেতারা উপস্থিত ছিলেন। ডাকসু ভিপি নুর এ সময় ছাত্রসংগঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা দেন।তিনি তার বক্তৃতায় কোটা সংস্কার আন্দোলনের সময় তাদের ওপর হামলা, অপপ্রচারের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।নুর বলেন, দেশব্যাপী তাদের প্রতি বিশাল অংশের মানুষের আস্থা তৈরি হয়েছে।তিনি বলেন, তাদের উদ্যোগ আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দলের বিরোধিতার জন্য নয়, দেশ ও মানুষের স্বার্থে।

তিনি দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিসহ অব্যবস্থাপনার বিপক্ষে তাদের সংগঠন কাজ করবে বলে জানান।নুর তার বক্তব্যে বলেন, ‘আমরা দেশের কল্যাণ করতে চাই, সমাজের কল্যাণ করতে চাই। দেশের মালিক আমি-আপনি, আমাদের ভোটে যেন সরকার নির্বাচিত হয়, তাদের পূজা করার প্রয়োজন নেই, তাদের রাজার মতো ভাবার দরকার নেই’।

তবে বৈঠক থেকে সংগঠনের নাম, কর্ম পরিকল্পনা এসব বিষয়ে কিছু বলা হয়নি। মাসে অন্তত একবার বৈঠকের আহ্বান জানানো হয়। পরবর্তী বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়নি।পরবর্তী বৈঠকের তারিখও শুক্রবার নির্ধারণ করা হয়নি। বৈঠকের শুরুতে কোটা আন্দোলনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।নুর তার বক্তৃতার শেষে সবাইকে ‘ভয়কে জয় করার’ আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নতুন ছাত্রসংগঠন গড়ার ঘোষণা ভিপি নুরের

প্রকাশের সময় : 11:01:11 pm, Friday, 19 April 2019